বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার আশুলিয়া গাজীপুরে চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
daily-fulki

সাভার আশুলিয়া গাজীপুরে চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


স্টাফ রিপোর্টার : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের ঢাকা ইপিজেড ও শ্রীপুর এলাকায় প্রকল্পের নির্মাণ কাজ চলায় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তাঘেঁষা সব এলাকা সাভার এবং গাজিপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো-ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংকটাউন , সাভার রেডিও কলোনি, কলমা, দোশাইদ, কুমকুমারি, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর।

এ সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকগণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপও কমে যেতে পারে বলে জানিয়েছেন করেছে কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত