শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আইনগত সহায়তা প্রদান সংশোধনী বিল পাশ
daily-fulki

আইনগত সহায়তা প্রদান সংশোধনী বিল পাশ


স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০২৬’ পাশ হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাশ হয়।

সংশোধিত এ আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিলের প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা, সেবার পরিধি বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আইনি সহায়তা কমিটির কার্যক্রম জোরদার করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সংশোধনের ফলে বিচারপ্রাপ্তিতে আর্থিক অসচ্ছলতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ন্যায়বিচারের আওতায় আসতে পারবে।
 

সর্বাধিক পঠিত