স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৯টারদিকে হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নতুনপাড়া এলাকার ওয়াসিল উদ্দিনের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
