বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিরুলিয়ায় বাড়িওয়ালাকতৃক শিশু ধর্ষিত
daily-fulki

বিরুলিয়ায় বাড়িওয়ালাকতৃক শিশু ধর্ষিত


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার  বিরুলিয়ার ইউনিয়ন এলাকায় সাত বছরের এক শিশু বাড়িওয়ালা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা পলাতক রয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এঘটনা ঘটে।


পুলিশের তথ্যসূত্র অনুযায়ী জানা যায়, সোমবার রাতে জোরপূর্বক ভাড়া ঘরে সাত বছরের ওই শিশুকে ধর্ষণ করে বাড়িওয়ালা আব্দুল বারেক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানান। পরে ওই রাতেই সাভার মডেল থানায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।


এছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সর্বাধিক পঠিত