মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
daily-fulki

সাভার পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান


স্টাফ রিপোর্টার : “নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন”
প্রতিপাদ্যে সাভার উপজেলায়  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, ডেঙ্গু মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংস করা এবং ব্যক্তি পর্যায়ে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করা।
এ সময় সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তি, ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে স্থানীয় জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়।


পাশাপাশি ৭ নং ওয়ার্ডের মজিদপুর থেকে বিরুলিয়া ও সাভার নিউমার্কেট এলাকায় জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করার কার্যক্রমও পরিচালনা করা হয়। প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘরের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করা হয় এবং মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সচেতনতার অংশ হিসাবে মাইকিং করা হয়।


এই কর্মসূচিতে ক্যাম্পেইন সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ কাজী আয়শা সিদ্দীকা, পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সদ‍্য সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। এছারাও স্থানীয় জনগণ ও যুব রেডক্রিসেন্ট সাভার উপজেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে আয়োজক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির প্রকল্প কর্মকর্তা সম্পদ মালাকার চয়ন।


আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা গেলে এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
 

সর্বাধিক পঠিত