মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি
daily-fulki

আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি


স্টাফ রিপোর্টার : বেতন-ঈদ বোনাস পরিশোদ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার বাইপাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইউজেনিটেক্স বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।


এসময় প্রায় ঘন্টাব্যাপী অবরোধে আটকে পড়ে দুর্ভোগে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


শ্রমিকদের অভিযোগ, ঈদুল ফিতরের বোনাস পরিশোধ না করে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ঈদের পরে বেতন-বোনাস না দিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধসহ দ্রুততম সময়ের মধ্যে কারখানা খুলে দেয়ার দাবি জানান।
 

সর্বাধিক পঠিত