মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
daily-fulki

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।


সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

 

সর্বাধিক পঠিত