ফয়জুর রহমান
তুমি মহিমান্বিত অতন্দ্র প্রহরী অহরহ
সবইতো নির্ধারিত। দৃশ্যমান অদৃশ্য যত
অগুণতি তোমার আয়োজন।
স্রষ্টা মৃত্যুহীন সৃষ্টিতত্ত্বে নশ্বর জীবন।
বুঝিনি সময় -দেখছি সূর্যাস্ত সূর্যোদয়
এসেছে নিঝুম রাত এসেছে প্রভাত
ছিলোনা কোথাও ব্যতিক্রম।
ছিলো শিশুকাল আসে বার্ধক্য বিভ্রম ।
সম্মোহিত সাগর অরণ্য জাগ্রত অম্বর
সকলই তাহার স্বীকারোক্তি আমার,
নীত সবিনয় প্রভুত্বে।
মহাত্ম্য যাহার মহাকাল ব্যাপি অনন্তে।
থমকানি ভয়ে নিবুনিবু আলো হৃদয়ে
ভয়াল আঁধার রাত পারাপার ধুকনি
সকাতরে মাগি আলো।
পথভ্রষ্টে আমি কপালে লিখন ছিলো।
ক্রমাগতে মাথা ঠোকা পরাভূত পথে
পাণ্ডুলিপি ভিজে গেছে আঁখি সুনামীতে
জীবন আশ্রিতের খোঁজে
আলোকিত পরিত্রাতা দেখি চোখ বুজে।
সানুনয়ে কাঁদে যার মানসজগৎ অহর্নিশ
নিরাশ্রিত ব্রতে আমিতে জলন্ত প্রকাশ
নিবন্ধিত মাটির দলিল।
আল্লাহকে চাই একান্তে পাপী বুজদিল ।
