মো: রুহুলআমিন(রকি)
সবুজ মাঠে জাগে ভোর
সূর্য হাসে নীল আকাশ ঘোর।
পাখিরা গায় নতুন গান,
ভরে ওঠে গ্রামের প্রাণ।
শিশির ভেজা ঘাসের পথ,
চলে মানুষ আপন মত।
ধানের ক্ষেতে হাওয়ার দোল,
প্রকৃতি যেন খুশির দল।
গরুর গাড়ি ধীরে যায়,
মাটির গন্ধ মন ভরায়।
কৃষক নামে মাঠের মাঝে,
নতুন দিনের কাজের সাজে।
নদীর ধারে আলো খেলে,
ছোট্ট শিশুরা হাসে মেলে।
গ্রাম ভরে শান্তির ঢেউ,
মনে লাগে আপন কেউ।
এভাবেই সকাল হয়,
গ্রামের জীবন সুখে রয়।
