আজহারুল ইসলাম আল আজাদ
গ্রীষ্মকালে আগুন রাঙা রোদে
পুড়ে যায় মাঠ-ঘাট,
তাপ দুপুরে ঝিমায় পল্লব সেথা
পাখ-পাখালির হাট।
শির উঁচিয়ে তালগাছ দাঁড়িয়ে
করে নাকো মাথা নত,
পথের ধুলায় পায়ের ছাপে
জ্বলে উঠে অঙ্গ যত।
পুকুরধারে শুকনো ঘাসের তলায়
ঝিঁঝিঁ ডাকে সাঝের বেলা,
আমের গন্ধে গন্ধে ভরে উঠান
শিশুরা করে খেলা।
বৃষ্টি-বাতাসে ঝরা আম পড়ে
শিশুরা গায় গান
কাঁচাকাঁচা আমে টকটক ঝাল
ভরে উঠে প্রাণ।
গ্রীষ্মকাল যেন হয়নি অতীত
জাগে কত স্মৃতি,
রোদে পুড়ে খেলতাম খেলা
ছিল মজার প্রীতি।
