মোঃ নিক্সন
দুনিয়ার সকল চাওয়া পাওয়া
আমি বিসর্জন দিয়েছি,
আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে
দুঃখের পথ বেছে নিয়েছি।
ইহজাগতিক সকল মায়া মমতা
ভুলে যাওয়ার পথে এখন,
ঐশ্বরিক প্রদত্ত নিজের দেহের
মূলটা বুঝেছি আমি যখন।
দুনিয়াবী সব চাহিদার পূর্ণতার
নেই কোন ইচ্ছে আগ্রহ,
মরনের ভয় সব কিছুতেই যেন
করে দিয়েছে অনাগ্রহ।
সবসময় আমার একটাই চিন্তা
মরলে কিছুই সাথে যায়না,
তাহলে এই ক্ষণিকের দুনিয়ায়
কেন এতো কিছুর বায়না।
জীবন মৃত্যুর কাছে হার মেনে
নেয় যেকোনো এক সময়,
মৃত্যুর আগাম প্রস্তুতির জন্যই
আজ জীবনটা দুর্গতিময়।
