ইমরান হোসেন রাহাত খান
আকাশ জুড়ে মেঘের খেলা,
পাখিরা সব নীল।
হঠাৎ কেন গোলার শব্দে,
ভাঙছে সবার মিল?
ট্যাংক চলে ওই মাঠের ঘাসে,
উড়ছে শুধু ধুলো।
খোকন বাবু ভয় পেয়েছে,
কানটা করো খোলা!
বোমার শব্দে কাঁপে মাটি,
কাঁদে ছোট খুকি।
সারা শহর আঁধার কালো,
বিপদ দেয় উঁকি।
আমরা চাই না কামানের গর্জন,
চাই না বারুদ-গুলি।
ফুলের হাসিতে ভরুক ধরা,
দুঃখ যাবো ভুলি।
যুদ্ধ থামুক, শান্ত হোক,
পৃথিবীর সব দেশ।
সবাই মিলে বন্ধু হবো,
থাকবো মোরা বেশ।
পায়রা উড়ুক সাদা ডানা,
শান্তির ওই গান।
যুদ্ধ ফেলে গড়বো মোরা,
সবার তরে প্রাণ।
