সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
daily-fulki

১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা


স্টাফ রিপোর্টার : শিক্ষকদের জন্য সুখবর—দীর্ঘদিন পর উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহার আগেই এটি বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।

তিনি আরও জানান, সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চলছে।


এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসব ভাতা বৃদ্ধি ও পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে দেশের শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশার প্রতি আগ্রহ আরও বাড়বে।

 

সর্বাধিক পঠিত