সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সেন্টমার্টিনে ছাত্রদল নেতাকর্মীদের উপর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির হামলা
daily-fulki

সেন্টমার্টিনে ছাত্রদল নেতাকর্মীদের উপর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির হামলা


কক্সবাজার সংবাদদাতা : সেন্টমার্টিন দ্বীপে ছাত্রদল নেতাকর্মীদের ওপর সোমবার (৬ এপ্রিল) হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুবকর ছিদ্দিকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনায় জসিম উদ্দিন, ইসহাক উদ্দিন, তৌহিদুল ইসলাম ও রিয়াজ উদ্দিন আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের নেতা ও সেন্টমার্টিনের বাসিন্দা জাবেদ ইকবাল অভিযোগ করে বলেন, অভিযুক্ত আবুবকর ছিদ্দিক এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, ২০১২ সালে সেন্টমার্টিনে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

 

সর্বাধিক পঠিত