সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
টেকনাফ স্থলবন্দর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান
daily-fulki

টেকনাফ স্থলবন্দর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

 

কক্সবাজার সংবাদদাতা : টেকনাফ স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ সোমবার(৬ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, এমপি বন্দরটির কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


এ সময় প্রতিমন্ত্রী বলেন, টেকনাফ স্থলবন্দর চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও জানান, এই বন্দর চালুর ফলে সীমান্ত বাণিজ্য সহজ হবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই স্থলবন্দর ভবিষ্যতে দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

 

সর্বাধিক পঠিত