সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি বার্তা
daily-fulki

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি বার্তা


স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্যটি জানা গেছে।

ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

সেখানে আরো বলা হয়েছে, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
 

সর্বাধিক পঠিত