সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল
daily-fulki

নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল


স্টাফ রিপোর্টার ; দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময় অনুযায়ী আদালত চলবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

 

সর্বাধিক পঠিত