সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
উজবেকিস্তানের সঙ্গে ড্র বাংলাদেশের, অনিশ্চিত এশিয়ান গেমস
daily-fulki

উজবেকিস্তানের সঙ্গে ড্র বাংলাদেশের, অনিশ্চিত এশিয়ান গেমস


ফুলকি ডেস্ক : এক ঢিলে দুই পাখি শিকার করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত লাল-সবুজের প্রতিনিধিদের। সেইসঙ্গে এশিয়ান গেমসরও টিকিট পেতো বাংলাদেশ। তবে এমন সুযোগ কাজে লাগাতে পারেনি আমিরুলরা। উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে।

এই ড্রয়ের ফলে বাংলাদেশের এশিয়ান গেমসে খেলা অনিশ্চিত হয়ে গেছে। যদিও সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল যাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।

বাছাইপর্বে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে চার পয়েন্ট পেয়েছে উজবেকিস্তান। বাংলাদেশের পয়েন্টও চার। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে উজবেকিস্তান।


সোমবার (৬ এপ্রিল) ‎ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে ম্যাচের  ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে বাংলাদেশ। মিরনশোখ ওর্তিকবোয়েভ বল জালে জড়িয়ে এগিয়ে দেন উজবেকিস্তানকে।


ম্যাচের শেষ কোয়ার্টারে এই গোল শোধ করে বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতাসূচক গোলটি করেন আমিরুল ইসলাম। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু'দল।

 

সর্বাধিক পঠিত