সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ
daily-fulki

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ


স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার। ৬ থেকে ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন (ইএসআইএফ) সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ করেছে বোর্ড।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের এসএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। তবে যেসব বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা (আইসিটি বাদে) রয়েছে এবং চতুর্থ বিষয় গ্রহণের কোনো সুযোগ প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য থাকছে না।


প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের আওতাধীন ১৬টি নির্দিষ্ট সরকারি কলেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এসব কলেজের যেকোনো একটির মাধ্যমে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধিত হবেন, বোর্ড নির্ধারিত সেই কেন্দ্রেই পরীক্ষায় বসতে হবে।


কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না।
প্রয়োজনীয় নথিপত্র ও ফি

রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের এসএসসি পাসের মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদ এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষে ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে।
 

সর্বাধিক পঠিত