সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
daily-fulki

আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক


স্টাফ রিপোর্টার : আশুলিয়া ও ধামরাই এলাকায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রোববার (৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।


গোয়েন্দা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আঃ বারেক (৪৭) ও রিপন মিয়া ওরফে সাইফুল (৩৩) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এসআই শেখ মফিজুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এদের বিরুদ্ধে সাভার-আশুলিয়াসহ মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।


অপরদিকে একইদিন রাত সাড়ে ১০টারদিকে আশুলিয়ার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে রাসেল আহমেদ (৩৪), আইয়ুব আলী (২৩) ও রাফিজুল ইসলাম রকি (২২) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই পেশাদার আন্তঃজেলা ডাকাত আঃ বারেকের বিরুদ্ধে ৮টি ও রিপন মিয়া ওরফে সাইফুলের বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা রয়েছে।

 

সর্বাধিক পঠিত