গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন সাম্প্রতিক মিডটার্ম পরীক্ষার আগে সকল বকেয়া ফি-সহ চলতি সেমিস্টারের ৫০% টিউশন ফি জমার নির্দেশ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের মিডটার্ম পরীক্ষা ১২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্বের বকেয়া ফি ও চলতি সেমিস্টারের ৫০% ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:
১. টিউশন ফি পরিশোধের পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব পোর্টালে আবেদন করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
