শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পুরুষ থেকে নারী অতঃপর ছাত্রদল নেতাকে বহিষ্কার
daily-fulki

পুরুষ থেকে নারী অতঃপর ছাত্রদল নেতাকে বহিষ্কার


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলামকে জেন্ডার সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।


রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কলেজ শাখা কমিটি সম্প্রতি পাঁচ সদস্য থেকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হয়েছে।


বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে শুরুতে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু কমিটি ঘোষণার পর জেন্ডার পরিবর্তনের তথ্য প্রকাশ পায়। এই তথ্য গোপনের কারণে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে


রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “আমাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ থাকা উচিত, ছেলে না মেয়ে হওয়া গুরুত্বপূর্ণ নয়।”
 

সর্বাধিক পঠিত