শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দোহারে ১ হাজার লিটার অবৈধ পেট্রোলসহ ট্রাক আটক
daily-fulki

দোহারে ১ হাজার লিটার অবৈধ পেট্রোলসহ ট্রাক আটক


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার দোহারে ট্রাকভর্তি ১ হাজার লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পাড়া করম আলীর মোড় এলাকায় স্থানীয় জনতা পেট্রোলসহ ট্রাকটি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতে জয়পাড়া করম আলীর মোড় এলাকায় ১ হাজার লিটার অবৈধ পেট্রোলসহ একটি ট্রাক আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগগাতুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং সম্পূর্ণ পেট্রোল জব্দ করেন।


আদালতের নির্দেশে জব্দ করা পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগগাতুল্লাহ বলেন, ‘অবৈধ মজুতদারির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’ এই অভিযানে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

 

সর্বাধিক পঠিত