রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
যুবদল ও ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ
daily-fulki

যুবদল ও ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ


নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত দোকান উচ্ছেদকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অন্তত ৫ শতাধিক ফুটপাত দোকান গড়ে ওঠে। এসব দোকানপাট থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা ভাড়া ও চাঁদা আদায় করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজাের নেতৃত্বে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা শুরু করেন।

এদিন জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান শুরু করলে উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলামের ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল মহড়া দিলে, বিপরীতে ছাত্রদল ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের একদল নেতা হামলা চালায়। সংঘর্ষে যুবদলের তামিমকে বেধরক মারপিট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে।

 

সংঘর্ষের কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে এসব ফুটপাত থেকে একপক্ষ ভাড়া ও চাঁদা আদায় করে আসছিল। উচ্ছেদের পর আরেকপক্ষ খালি জায়গা দখল করে ফের দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করার মিশনে নামেন। একসঙ্গে আরও দুটি গ্রুপ ফুটপাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়েই মূলত এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে মারামারিতে লিপ্ত হওয়ায় দু'গ্রুপের নেতারা কথা বলতে অনীহা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এই জায়গায় স্থাপনা গড়ে তুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে নারায়ণগঞ্জ সড়র ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের গাজিপুর জিয়নের পুলিশ সুপার সিমা রানী সরকার, শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত