রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

রাত ১টায় থানায় নিয়ে আসার পর হাজার হাজার উৎসুক জনতা তাদের দেখতে থানায় চলে আসে এবং তাদের ওপর ক্ষোভে ফেটে পড়ে।

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।  কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।  

পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।  

তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেফতারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় শত শত লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়।

আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন,  আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

 

সর্বাধিক পঠিত