শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হামের টিকা শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা
daily-fulki

হামের টিকা শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা


স্টাফ রিপোর্টার : ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু করছে সরকার।

এদিন সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে।

জানা গেছে, প্রাথমকিভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরিভিত্তিতে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। এই উপজেলাগুলো হচ্ছে— বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

সরকারি সূত্র জানিয়েছে, জরুরি এ কর্মসূচির আওতায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত