শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পারভেজ-মোস্তাফিজদের নৈপুণ্যে জয়ে ফিরলো লাহোর
daily-fulki

পারভেজ-মোস্তাফিজদের নৈপুণ্যে জয়ে ফিরলো লাহোর


ফুলকি ডেস্ক : পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে চারে নেমে পুরোপুরি ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে জ্বলে উঠলেন তিনি। তার ১৯ বলে ঝড়ো ৪৫ রান আর মোস্তাফিজের ২ উইকেট শিকারের দিনে জয়ের দেখা পেয়েছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ১৩ ওভারে গড়িয়েছে খেলা। সেই কার্টেল ওভারেই শুরুতে টস হেরে ৫ উইকেটে ১৮৫ রানে থেমেছে লাহোর। ব্যাট হাতে আলো ছড়ান পারভেজ হোসেনদের আরেক সতীর্থ ও ওপেনার মোহাম্মদ নাঈম। ২৮ বলে ৪চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানে তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন। দুজনের ব্যাটে ওপেনিংয়েই ৫.১ ওভারে যোগ হয় ৮৬ রান। পারভেজের বিদায়ে ভাঙে শুরুর জুটি। তার পর আব্দুল্লাহ শফিক ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানে নাঈমকে সঙ্গ দেন।

মুলতানের হয়ে ৪৭ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ ইসমাইল। একটি করে নেন পিটার সিডল ও ফয়সাল আকরাম।

জবাবে ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতান। বল হাতে লাহোরের সফলতম বোলার ছিলেন মোস্তাফিজুর রহমানই। ষষ্ঠ ওভারে ৫ রানে দিয়েই তুলে নেন সাহেবজাদা ফারহানের (২৪) উইকেট। অষ্টম ওভারে দেন ১৩ রান। তার পর দশম ওভারে দ্বিতীয় উইকেটও তুলে নেন তিনি। ১৮ বলে ৪৪ রান করা শান মাসুদকে ফিরিয়েছেন। তবে এই ওভারে খরচ করেছেন ১৯টি রান।

মুলতানের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন শান মাসুদ ও অধিনায়ক অ্যাশটন টার্নার। মাসুদ ৪৪ রানে ফিরলেও টার্নার ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকেছেন। এছাড়া আরাফাত মিনহাস ১১ বলে করেছেন ২৫ রান।

মোট ৩ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। একটি করে নেন উবায়েদ শাহ, শাহীন আফ্রিদি ও সিকান্দার রাজা।  
 

সর্বাধিক পঠিত