স্টাফ রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে (শুক্রবার) টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয় তারা। এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন।
উল্লেখ্য, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
