শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
daily-fulki

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ


স্টাফ রিপোর্টার : চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। তবে একদিন পরই শ্রীলঙ্কার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে লঙ্কানদের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

এতে ২০ বছর পর হকিতে শ্রীলঙ্কার কাছে হারের তেঁতো স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে লঙ্কানদের কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

‎ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ১৩ মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ১-১ স্কোরে শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেয় শ্রীলঙ্কা। ১৬ মিনিটে শ্রীলঙ্কাকে এগিয়ে দেওয়া গোলটি করেন কুশল উইরাপ্পুলি।


‎‎তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এই কোয়ার্টারে বাংলাদেশের একটি গোল শোধ করেন আমিরুল ইসলাম।


৬ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‎বাছাইয়ে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

 

সর্বাধিক পঠিত