বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে চার মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড
daily-fulki

সাভারে চার মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড


স্টাফ রিপোর্টার : সাভারে গাঁজা সেবনকালে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আমিনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


আটককৃতরা হলেন- সাভার মডেল থানার আমিনবাজার এলাকার সজীব, আশিক, আলমাস ও নয়ন। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুপুরে আমিনবাজার এলাকায় গাঁজা সেবনকালে হাতেনাতে তাদেরকে আটক করা হয়। 

পরে তাদেরকে সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেন। 

পরে সাভার মডেল থানা পুলিশের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত