বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে ফসলি জমি থেকে মাটিকাটায় ৩ জনকে কারাদণ্ড
daily-fulki

সিংগাইরে ফসলি জমি থেকে মাটিকাটায় ৩ জনকে কারাদণ্ড


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মানিকদহ চক এলাকায় একটি এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ এবং একটি ট্রলিতে মাটি পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে আশরাফ আলী মোল্লার ছেলে মোঃ রনি মোল্লা (২৬)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাখন বিশ্বাসের ছেলে মোঃ মারুফ হোসেন (২৪) এবং আঃ ছাত্তারের ছেলে মোঃ লুৎফর রহমান (২৮)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর এবং একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় তাকে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে ফসলি জমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সর্বাধিক পঠিত