মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবি ছাত্রী খাদিজা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
daily-fulki

জাবি ছাত্রী খাদিজা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক এবং সহপাঠি শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ওই শিক্ষার্থীর স্বামী ফাহিমের ফাঁসির দাবি করেন সরকারের কাছে।

এছাড়া মানববন্ধন থেকে ঐ শিক্ষার্থী হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় থেকে কোন প্রকার সহযোগিতা না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৫ই মার্চ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী ফাহিম।ইতিমধ্যে পুলিশ ওই দিনেই তার স্বামীকে গ্রেফতার করেছে।
 

সর্বাধিক পঠিত