স্টাফ রিপোর্টার : সাভারে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এরআগে, মঙ্গলবার বিকেল পৌনে ৬টারদিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ তাঁর দল। উদ্ধার করা মাদকের ওজন ২৪০ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (৪৫) শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ এলাকার মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
