বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বিষপান
daily-fulki

ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বিষপান


ঝালকাঠি সংবাদদাতা : ফেসবুক লাইভে এসে নিজে বিষপান করে দুই ছেলেকেও বিষ পান করিয়েছেন এক বাবা। তার নাম রাকিব। ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় নিজ ঘরে এ ঘটনা ঘটান তিনি।

ঘটনার সময় ফেসবুক লাইভে রাকিব একজনের নাম উল্লেখ করে বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি।


নিজে প্রতিষ্ঠিত হলি। তুই আমাদের কোনো খোঁজ রাখিসনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম।
আমরা সবাই চলে গেলাম।’
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না।


রাকিবের প্রতিবেশী জুয়েল জানান, আমরা সন্ধ্যায় (মাগরিবের পূর্ব মুহূর্তে) রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবিড় ও আবির তিনজনেই ছটফট করছে। বিষের গন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, ফেসবুক লাইভে রাকিব যে সাগরের নাম উল্লেখ করেছে সে নামে ওর ঘনিষ্ঠ কাউকে চিনি না।

সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সঙ্গে চলাফেরা করতেও দেখিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত