মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ
daily-fulki

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।


মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইয়াসিন ফেরদৌস মোরাদ ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গণে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। শুধু তাই নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার কারাবন্দী হয়েছেন।


বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
 

সর্বাধিক পঠিত