মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে হেরোইন-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

সাভারে হেরোইন-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৩০০ পুড়িয়া হেরোইন ও ১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ও গভীর রাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


ডিবি সূত্রে জানা যায়, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান দেওয়ান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।


অপরদিকে সাভার থানার ঝাউচর (মেন্ডা গাছতলা) এলাকায় অভিযান চালিয়ে মো. রুহুল আমিন (৩৬) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।


পুলিশ জানায়, গ্রেফতার রুহুল আমিনের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত