মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক আটক, ১০ দিনের কারাদণ্ড
daily-fulki

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক আটক, ১০ দিনের কারাদণ্ড


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারি (খারিজ) করাতে কালে ছদ্মবেশে থাকা একাধিক হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন (৫৩) ওরফে শুটার আশরাফ নামে এক ব্যাক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আশরাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বহুল আলোচিত ইয়ামিন হত্যা মামলার অন্যতম আসামি বলে জানা গেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা ভূমি অফিসে জমির নামজারি আবেদনের শুনানির সময় এই জালিয়াতি ধরা পড়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, আশরাফ উদ্দিন একটি জমির নামজারি করতে এসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভুয়া কাগজপত্র দাখিল করেন। শুনানির সময় বিষয়টি প্রমাণিত হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।


কারাদণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দিন উপজেলার ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তিনি ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক। 

এলাকায় তিনি প্রভাবশালী ‘শুটার’ হিসেবে পরিচিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, তিনি ছাত্র আন্দোলনে শহীদ ইয়ামিন হত্যাসহ একাধিক ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ভূমি কার্যালয়ে জালিয়াতি করতে এসে ধরা পড়েন। তিনি সহকারী কমিশনার (ভূমি) ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের খারিজ, খাজনা, নামজারি, আপিল আপত্তি নিস্পত্তি, ৩১ ধারাসহ ভূমি বিষয়ক মামলার চিহ্নিত দালাল। 
তবে তাকে হত্যা মামলায় আটক দেখানো হবে বলে জানান সাভার মডেল থানার ওসি আরমান আলী।

 

সর্বাধিক পঠিত