স্টাফ রিপোর্টার:মধ্যপ্রাচ্যের চলমানসংঘাতের প্রভাবেসৃষ্ট জ্বালানি সংকটমোকাবিলায় দেশেরশিক্ষাব্যবস্থায় আসছেনতুন পরিবর্তন। ঢাকাসহসব মহানগরের স্কুলও কলেজে সপ্তাহেতিন দিন অনলাইনক্লাস চালুর সিদ্ধান্তনেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত একসমন্বয়সভায়এসিদ্ধান্ত হয়।সভায়ঢাকামহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবোর্ডের কর্মকর্তা এবংশিক্ষামন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যদিওএখনোআনুষ্ঠানিকভাবে এসিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানোহয়নি।
শিক্ষামন্ত্রণালয়ের একদায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই এবিষয়েআনুষ্ঠানিক নির্দেশনা জারিকরাহবে।প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিনক্লাসচলবে।এরমধ্যেতিনদিনঅনলাইনে এবংতিনদিনসরাসরি (অফলাইন) শ্রেণিকক্ষে পাঠদানহবে।
তিনিআরওজানান, জোড়-বিজোড় দিন ভাগকরেঅনলাইনওঅফলাইনক্লাসপরিচালনার পরিকল্পনা করাহচ্ছে।এক্ষেত্রে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেক্লাসনেবেন, তবেনির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্তহবে।
এরআগেসকালেসাংবাদিকদের সঙ্গেআলাপকালে শিক্ষামন্ত্রী ড. এএনএমএহসানুল হকমিলনবলেন, জ্বালানি সংকটেরকারণেবিকল্পপদ্ধতিতে পাঠদানচালুরপরিকল্পনা নেওয়াহচ্ছে।তারইঅংশহিসেবেঅনলাইনওঅফলাইনের সমন্বয়ে নতুনএইব্যবস্থা চালুহতেযাচ্ছে।
সংশ্লিষ্টরা মনেকরছেন, এতেএকদিকেজ্বালানি সাশ্রয়হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায়রাখাসম্ভবহবে।
