মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে যে ৭ জেলায় ঝড়ের আভাস
daily-fulki

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে যে ৭ জেলায় ঝড়ের আভাস


স্টাফ রিপোর্টার : দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত