ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় মোকলেছুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোকলেছ উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামের বাসিন্দা।
তিনি বাসের অপেক্ষায় কালামপুর বাসস্ট্যান্ডে সরাসরি লেনে দাঁড়িয়েছিলেন। এসময় ঢাকাগামী সেলফী পরিবহনের যাত্রীবাহি একটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার দেহ দ্বি-খন্ডিত হয়ে যায়। সোমবার (৩০ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটেছে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসষ্ট্যান্ডে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।
