রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার ও ধামরাইয়ে বিদেশি মদসহ আটক ৩
daily-fulki

সাভার ও ধামরাইয়ে বিদেশি মদসহ আটক ৩


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ বোতল বিদেশি মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর।


ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।


পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত ওয়ারিদ হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা এবং বর্তমানে কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।


অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সাভার ও গাইবান্ধা জেলার বাসিন্দা হলেও জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সর্বাধিক পঠিত