রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
daily-fulki

আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে সোহেল রানা (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদহে উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২৯ মার্চ) রাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।


এরআগে বিকেলে আশুলিয়ার সরকার মার্কেট পেয়ারা বাগান এলাকার কাদের মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তার স্ত্রী বাসা ছেড়ে চলে যায়। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরেই সে আত্মহত্যা করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছায়েদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

সর্বাধিক পঠিত