রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
শ্রীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু
daily-fulki

শ্রীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে রান্নার সময় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছিলেন তিনি।  বুধবার (২৫ মার্চ) রান্নার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়।


মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।


অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার হোসেন খান বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা একজন গুণী শিক্ষাবিদকে হারালাম।


তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
 

সর্বাধিক পঠিত