শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডাকাত অভিযোগে গ্রেফতার ৪
daily-fulki

সাভারে ডাকাত অভিযোগে গ্রেফতার ৪


স্টাফ রিপোর্টার : সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে ডাকাত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার (২৮ মার্চ) ভোরে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 
আটককৃতরা হলেন-ইলিয়াম তালুকদার ছোটন বাপ্পি (৩৫), মোঃ রাজু (৩৭), মোঃ নুরনবী (২৪), আব্দুল্লাহ (২১)


আটককৃদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত একটি লোহার ধারালো চাপাতি, ০১টি ধারালো সুইচ গিয়ার , ০১টি প্লাস্টিকের খেলনা পিস্তল , ০১ টি লোহার ধারালো চাপাতি, ০১ টি লোহার ধারালো ছেনি, ০১টি দুই পাশ ধারালো তলোয়ার, ০১টি ধারালো চাইনিজ কুড়াল , ০১টি ধারালো চাইনিজ কুড়াল , ০১টি সচল ইলেক্ট্রিক ডিল মেশিন, ০১টি সচল ইলেক্ট্রিক গ্যারানটিন মেশিন , ০১টি প্লাস , ০১টি কাটার লোহা , ০১টি স্ক্র ড্রাইভার , ০১টি ধারালো কেচি।


আসামীদের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৬ টি ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।


আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৮/০৩/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত