শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আমিনবাজারে ২০ শয্যা হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ আমানের
daily-fulki

আমিনবাজারে ২০ শয্যা হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ আমানের


স্টাফ রিপোর্টার : আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে অচল থাকা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আগামী সাত দিনের মধ্যে সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।


শনিবার দুপুরে আমিনবাজারে অবস্থিত হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন, রাতারাতি সবকিছু সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত সিভিল সার্জন ডা. ফারহানা কবির, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


এর আগে আমান উল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
 

সর্বাধিক পঠিত