শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে
daily-fulki

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে


স্টাফ রিপোর্টার : সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অপর আসামি রফিকুল ইসলাম ওরফে দুর্জয়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়।


এরপর আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনের জামিন নামঞ্জুর করেন। একইসঙ্গে মিষ্টি সুবাসের দুদিন ও রফিকুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফুল দিতে গিয়ে তারা আটক হন। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২/২৫ জন নেতাকর্মী দেশের বর্তমান আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ দেশের অভ্যন্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে একত্রিত হন।

 

সর্বাধিক পঠিত