বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার
daily-fulki

ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার


স্টাফ রিপোর্টার : আশুলিয়া থানা বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে ওঠা বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
 

একই সঙ্গে তাকে ইউনিয়ন বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত