বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রমে বিরতি,নিখোঁজের সংবাদ পেলে ফের অভিযান
daily-fulki

দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রমে বিরতি,নিখোঁজের সংবাদ পেলে ফের অভিযান


রাজবাড়ী সংবাদদাতা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসের নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়নি বরং সাময়িকভাবে কার্যক্রমে বিরতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।


তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান বন্ধ করা হয়নি, কেবল সাময়িক বিরতি দেওয়া হয়েছে। আমরা তথ্য সংগ্রহ করছি। কোনো নিখোঁজের খবর পেলে পুনরায় অভিযান শুরু করবো। পরিকল্পনা করে অল্প সময়ের মধ্যেই আবার উদ্ধারকাজে নামা হবে। অফিসিয়ালি অভিযান সমাপ্ত হয়নি বলে যোগ করেন তিনি।

দেওয়ান সোহেল রানা আরও জানান, গতকাল ২৩ জন এবং আজ আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি কাজ করছেন। এছাড়া কোস্টগার্ড, নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

 

সর্বাধিক পঠিত