মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দৌলতিয়ায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার
daily-fulki

দৌলতিয়ায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার

 

রাজবাড়ী সংবাদদাতা : দৌলতিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সন্ধ্যান পেয়েছে ফায়ার সার্ভিস। পানির অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে সন্ধান পেয়েছেন বাসটির। ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন অন্তত ১৭ জন। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।

গুরুতর আহত এগারোজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
 

সর্বাধিক পঠিত