রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
